×

বিরামপুরে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে থানা ও পৌর শহরের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দুই জন নারী ও তিনজন পুরুষসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে আজ রোববার গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
শনিবার বিকেল থেকে রবিবার মধ্যে রাত পর্যন্ত বিরামপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন বিরামপুর থানার রনগাঁও এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী নারগিস বানু (৩৯), তৈয়বপুর (জোলাগাড়ী) এলাকার একরামুল হকের ছেলে রাসেল মিয়া (২৮) ও পৌর শহরের ৮ নং ওয়ার্ড বিছকিনি এলাকার লুৎফর রহমানের মেয়ে মোছা. নুরবানু (৩৯), ছেলে রায়হান কবির (২২) ও একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে এ আর আরাফাত (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম সরকার।
তিনি জানান, দীর্ঘ দিন থেকে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানা ও পৌর শহরের এ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রি”র সামনে পাকা রাস্তা, জনৈক নুরবানুর মুদি দোকান ও চকপাড়া মা ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ আসামীদের হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।