×

সেতাবগঞ্জ চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি
প্রধানমন্ত্রীর দেশব্যাপী পাঁচবছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সেতাবগঞ্জ চিনিকল চত্বরে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। “বৃক্ষরোপণে সাজাইদেশ, সবার আগে বাংলাদেশ” এইপ্রতিপাদ্যকে সামনে রেখে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করাহয়।
আজ বুধবার বেলা ২টায় সেতাবগঞ্জ চিনিকল চত্বরে বিএসএফআইসি জিয়া পরিষদের কেন্দ্রীয় সদস্য মো.হাসনাত হাবিব এর তত্ত্বাবধানে বৃক্ষ রোপন কর্মসুচী উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফু লইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি মো. আবু রায়হান ও সহ-সভাপতি মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. বেলায়েত হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) রাজু আহম্মেদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
চিনিকলের প্রশাসনিক কার্যলয় এলাকায় একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুদুষন কমাতে,কার্বনডাই অক্সাইড শোষণ করতে ও তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এ ধরেনের কর্মসূচী ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।