×

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সাঘাটা থানার একটি নিয়মিত মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন উপজেলার ওসমানের পাড়ার মো. আফতাব হোসেনের ছেলে মো. শাহিন মিয়া (৩৬) এবং নশিরার পাড়ার মো. হাফিজুর রহমানের ছেলে মো. নয়ন মিয়া (২৭)।
অন্যদিকে; সাঘাটা থানার একটি নন-এফআইআর প্রসিকিউশনে একই আইনে আরও তিনজনকে গ্রেফতারার করা হয়। তাঁরা হলেন- উপজেলার সতীতলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো. কামাল (৩৫) ও মো. জাফর আলীর ছেলে মো. সবুজ (২৪) এবং আগ গরগড়িয়া গ্রামের মো. তৌফিকুল ইসলামের ছেলে মো. বাদল মিয়া (২৫)।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।