

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ কলেজ মোড় থেকে গোলাপগঞ্জ হাট পর্যন্ত ৭ কিলোমিটার পাকা রাস্তার দুইপাশে প্রথম পর্যায় ৫ হাজার ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস।
আজ মঙ্গলবার উপজেলার নিজপাড়া ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে প্রাথমিক ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান।
তিনি আরও বলেন বর্তমান সরকার বৃক্ষ রোপণ কর্মসূচি উপর অধিক গুরুত্ব দিয়েছেন তারাই ধারাবাহিকতা আমাদের এই পদক্ষেপ।
সে সময় সামাজিক বন বিভাগ বীরগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা বনায়ন বিট কর্মকর্তা নিবারন চন্দ্র রায়, নিজপাড়া ইউনিয়নের বর্তমান মেম্বার ও প্যানাল চেয়ারম্যান আলিম উদ্দীন, সামাজিক বনবিভাগের কর্মচারী আব্দুর রহমান, ডাঃ হাবিবুর রহমান, আবু সাঈদ, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
