×

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নানা আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের (১৬-১৮আগস্ট) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তকরণ অন্যতম।
আজ রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এসার উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাবেক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান নবাব, উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি আবুল হাসান মোল্লা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহিদ প্রমুখ।
এসময় শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ ও উপজেলা পুকুরে ২৫কেজি বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।#

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।