×

হিলি স্টেশনে ঢাকাগামী দুই ট্রেনের যাত্রাবিরতীতে আনন্দ মিছিল

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দীর্ঘ কয়েক যুগ পর দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির খবরে আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে হিলি রেলস্টেশন থেকে একটি আনন্দ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা উল্লাস প্রকাশ করেন এবং হিলির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান।
সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের চাহিদা এবং রেলওয়ের রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনা করে হিলি রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে।