রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে মাদক বিক্রেতা ও সেবনের অভিযোগে আটক ৭

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মরিচা ইউনিয়নের কাঠগড় গ্রামের মো: সামাউলের ছেলে সাকিব ইসলাম (২৫) ও নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্রামের মৃত ধ্রুবপ্রসাদ রায়ের ছেলে
আশিক রায় ওরফে লিংকন (২৫)কে ৬০ পিসনটাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণি ২৯ (ক) ধারায় মামলা দায়ের হয়েছে, যাহার মামলা নং-২০, তারিখ ২৫ /৪ /২০২৬ রুজু করা হয়। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের উত্তর সুজালপুর ছোট বোচাপুকুর গ্রামের গাজিউর রহমানের বসতবাড়িতে মাদক সেবনরত অবস্থায় ৫ যুবককে জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন- উপজেলার উত্তর সুজালপুর শিমুলতলা গ্রামের রফিক ইসলামের ছেলে মো. রনি(২৫), চাকাই ডাংগি পুকুর গ্রামের সোমহেরম এর ছেলে
বুদু রায়(২১), উত্তর সুজালপুর ছোট বোচাপুকুর গ্রামের শামলাল টুডুর ছেলে লিটন টুডু (২১), উত্তর সুজালপুর গ্রামের মো. সাইদার রহমানের ছেলে মো. আল-আমিন (২২) ও একাই এলাকার মো. বাবুল হোসেনের ছেলে মো. রানা মিয়া (২২)।
উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালতে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা আদায় করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, প্রত্যেক আসামিদের আদালতে সোর্পদ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS