সবল জাতি গড়তে হলে জ্ঞান বিজ্ঞান ও শারীরিক ভাবে সুস্থ হতে হবে- মন্ত্রী ডাঃ জাহিদ


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
একটি সুস্থ সবল জাতি গড়ে তুলতে হলে জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি তাদের শারীরিক ভাবে সুস্থ হতে হবে। শারীরিক ভাবে সুস্থ এবং মানসিক ভাবে উৎকর্ষিত একজন ব্যক্তি কখনো মাদকাসক্ত হতে পারে না বলে মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
আজ শনিবার সকাল নয়টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে চুড়ান্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথি ডাঃ জাহিদ হোসেন বলেন, শুধু ফুটবল নয় এর পাশাপাশি আমাদের দেশীয় বিভিন্ন খেলা যেমন, কাবাডি, দাবা, ব্যাডমিনন্টন, টেবিল টেনিস, সাঁতার সহ আরও অনেক খেলা আছে যেগুলোতে এই ক্ষুদে শিক্ষার্থীদের মনোযোগী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস ১৯৭৯ সাথে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। তাঁর সুযোগ্য সন্তান বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন কুঁড়ি স্পোর্টস নাম দিয়ে বয়সের ভিত্তিতে একজন ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। আগামী প্রজন্ম ও আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প কিছু নেই।
একই অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১৫৬ জন কৃষকে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সার্কেল এএসপি হারিস উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন,উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার তিতুমীর চৌধুরী টিটু, সেলিম রেজা জিন্নাহ, ইয়াসিন, তারেক মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে চুড়ান্ত ফাইনাল খেলায় (বালক) নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অন্য দিকে (বালিকা) গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিন হয়। এরা পরবর্তীতে জেলায় অংশ গ্রহণ করবে।
খেলা শেষে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোল দাতা এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রপি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
