বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দপুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সজিনা একটি নিরাপদ, পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক গাছ। বসতবাড়ি ও রাস্তার পাশে সজিনা রোপণের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। তারা বেশি বেশি সজিনা চারা রোপণের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS