বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার বিকেলে অফিসার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভুমি) বেলায়েত হোসেন । এতে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ ।
বক্তাগণ বলেন, অল্প সময়ে নির্বাহী কর্মকর্তা পাঁচবিবিতে দায়িত্ব পালন করলেও সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে সাধারণ মানুষের দ্বোরগোড়ায় সেবা প্রদান করার চেষ্টা করে গেছেন ।
উল্লেখ্য, সেলিম আহমেদ পাঁচবিবি উপজেলায় গত ২৪ সালের ৪ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারার হিসাবে যোগদানের পর সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন । তিনি রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলী হয়েছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS